করোনায় ২৪ ঘণ্টায় আরও ২১ মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়ালো ৬ হাজার
০৪ নভেম্বর ২০২০, ০৫:৪৫ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সরকারি হিসাবে করোনা ভাইরাসে (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় আরও ২১ মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলেন ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন। বুধবার (৪ নভেম্বর) করোনা সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন, এখন পর্যন্ত সুস্থ হলেন ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহীত হয়েছে ১৪ হাজার ৩২৮টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৯১৪টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৯০ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক শূন্য ৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৫ শতাংশ।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম তিন জন করোনা রোগী শনাক্তের কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর)। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানায় প্রতিষ্ঠানটি।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ