করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে আবারও সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ নভেম্বর ২০২০, ০৬:৩১ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়নে কঠোর নির্দেশনাও দিয়েছেন তিনি। সোমবার (২ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ও মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এ সভায় যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজও করোনার দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকা, লন্ডন ও ইউরোপের খুবই খারাপ অবস্থা, অধিকাংশ দেশ লকডাউনে চলে গেছে। ফ্রান্সও গতকাল লকডাউন দিয়ে দিয়েছে। ফ্রান্সে এরই মধ্যে ঘোষণা দেয়া হয়েছে, কেউ অনুমতি ছাড়া বাসা থেকে বের হতে পারবে না। বের হতে হলে আগে অনুমতি নিতে হবে, তাও অনুমতি পাবে এক ঘণ্টার জন্য।
এগুলো বিবেচনা করে প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় বলেছেন, আমরা যেভাবে আছি সেটা স্বস্তিদায়ক, কিন্তু এতে সন্তুষ্টির কোনো কারণ নেই। সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে।
সামাজিক আন্দোলন, ক্যাম্পেইন যেভাবেই হোক এটাকে নিশ্চিত করতে হবে। কোনোভাবেই মাস্ক ছাড়া যেন কেউ কোথাও চলাফেরা না করে। এটা এরই মধ্যে সব জায়গায় বলে দিয়েছি। সব সচিব, বিভাগ, বেসরকারি পর্যায়ের সবাইকে বলে দিয়েছি। সেজন্য আপনাদের (গণমাধ্যম) সবচেয়ে বেশি উদ্যোগ নিতে হবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, সব অফিসে নির্দেশনা পাঠানো হয়েছে- কোনোভাবেই যেন মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সার্ভিস না দেয়া হয়। যেকোনো পাবলিক প্লেসেই মাস্কের বিষয়ে এই কঠোর নির্দেশনা কার্যকরী থাকবে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ