মাস্ক ছাড়া সরকারি সেবাদান প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করে আদেশ জারি
৩১ অক্টোবর ২০২০, ১১:১৯ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে মুখে মাস্ক ছাড়া সরকারি সেবাদান প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করেছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মুখে মাস্ক পরিধান ছাড়া সরকারি কোনো সেবাদাতা প্রতিষ্ঠানে প্রবেশ করা যাবে না।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, দেশের ৮ বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্য সকল ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে। প্রতিটি সরকারি সেবাদান প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রবেশমুখে ‘নো মাস্ক, নো এন্ট্রি, মাস্ক পরিধান করুন, সেবা নিন অথবা ওয়্যার মাস্ক গেট সার্ভিস’ এমন শব্দ লিখে রাখতে হবে।
এ ছাড়া মাস্ক ছাড়া অফিস, আদালত, শপিং মল, বাজার, সামাজিক বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে না যাওয়া এবং কোনো সাহায্য, সহযোগিতা বা সার্ভিস না পাওয়ার বিষয়ে নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা