অপরাধ করলে জনপ্রতিনিধি হোক অথবা ভিআইপি কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ অক্টোবর ২০২০, ০৬:৪৩ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, অপরাধী যেই হোক, হোক তিনি জনপ্রতিনিধি অথবা ভিআইপি; অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবে না। মূলত কেউ আইনের ঊর্ধ্বে না। যেই অপরাধ করুক অবশ্যই তাকে আইনের মুখোমুখি করা হবে। সোমবার (২৬ অক্টোবর) ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ অপরাধই। সেটাই দেখার বিষয়। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের যে ঘটনা ঘটেছে আমরা সেভাবেই ঘটনাটি দেখবো। এরই মধ্যে এ মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এসময় ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, এটি অনাকাঙ্ক্ষিত। একজন মানুষকে এভাবে মারধর বা হত্যার হুমকি দেওয়া যেতে পারে না। তারপরও তিনি একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রসঙ্গত, রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। এ ঘটনায় হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে।
সোমবার মামলার পরই হাজী সেলিমের ছেলে এরফানকে ধরতে অভিযানে নামে র্যাব। দুপুরে রাজধানীর পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় হাজী সেলিমের বাসভবন মদিনা টাওয়ার থেকে এরফানকে গ্রেপ্তার করে বাহিনীটি।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ