করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৫
২১ অক্টোবর ২০২০, ০৬:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৭২৩ জনে। গত একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪৫ জন। এখন পর্যন্ত ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন শনাক্ত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৯১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৬টি। এখন পর্যন্ত মোট ২২ লাখ ৬ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন। এখন পর্যন্ত সুস্থ ৩ লাখ ৮ হাজার ৮৪৫ জন। শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৯৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ৮২ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৭৮ দশমিক ৫৬ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৫ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৪০৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩১৯ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে একজন এবং রংপুরে একজন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৩ জন এবং একজন বাড়িতে মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা