করোনায় নিভে গেল আরও ১৮ জনের প্রাণ, নতুন শনাক্ত ১৩৮০
২০ অক্টোবর ২০২০, ০৬:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নিভে গেল আরও ১৮ জনের প্রাণ। তাদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৫ হাজার ৬৯৯ জন। করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৮০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জনে। এছাড়া গতদিনে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৪২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭ হাজার ৭৪১ জনে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৬০ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৬১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯২ হাজার ৩২৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ১৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৩৮৫ জন (৭৬ দশমিক ৯৪ শতাংশ) ও নারী ১ হাজার ৩১৪ জন (২৩ দশমিক ০৬ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১১ জন ছিলেন। আর ঢাকা বিভাগের ছিলেন ১২ জন, চট্টগ্রামের ৩ জন, খুলনার একজন এবং রংপুর বিভাগের ছিলেন দুইজন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা