ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় চারজন নিহত
৩০ মার্চ ২০২০, ০৮:৩০ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার অন্নদানগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক হামিদুল ইসলাম দুখু (৩৪), যাত্রী নুরুন্নাহার বেগম (২৫), সুমি (২১) এবং মোস্তাফিজুর রহমান (৪২)।
স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। অপর চার যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান।
পীরগাছার অন্নদানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম দুর্ঘটনা চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি