বিয়েতে অংশ নিতে গিয়ে পরপারে শিশুসহ ৭ জন
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিয়ের দাওয়াতে অংশ নিতে গিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পরপারে চলে গেলেন শিশুসহ ৭ জন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা প্রাইভেটকারযোগে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
নিহতরা হলেন- রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাব্বের আলী (৪০), তার স্ত্রী হাসনারা বেগম (৫৩), তাদের শিশুকন্যা মোশরেফা (৮), চাঁপাইনবাবগঞ্জের চরচাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া খাতুন (৩০), আশিয়ার ৪ মাসের শিশু আদিব আল হাসান ও শিশুকন্যা রাফিয়া (৩) এবং প্রাইভেটকার চালক নগরীর মেহেরচন্ডি এলাকার মাহবুবুর রহমান (৩৫)।
স্থানীয় সূত্র জানায়, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর নামক স্থানে বিয়ের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন আর হাসপাতালে নেয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।
গোদাগাড়ী মডেল থানা পুলিশের ওসি খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা রাজশাহী থেকে প্রাইভেটকারযোগে গোদাগাড়ীতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পথে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত ৭ জনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি