ময়মনসিংহে বাসের ধাক্কায় ৪ অটোরিকশা যাত্রী নিহত
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের হালুয়াঘাটে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে ধারাবাজার এলাকার রঘুনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের আরিফুল ইসলাম (১৮), সাকিব (১৮), বাঘমারা গ্রামের সজিব আহমেদ (২০) ও নিশ্চন্তপুর গ্রামের মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের লঘুনাথপুর নামক স্থানে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস ধারাবাজার থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এছাড়াও আহত হন ৭ জন। তাদেরকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিব ও মিজানুর রহমান মারা যান।
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিপ্লব কুমার জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ধারাবাজার এলাকার রঘুনাথপুরে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন ৬ জন। তাদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে সাকিব ও মিজানের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি বিপ্লব কুমার।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আজগর বলেন, হতাহতরা বিএনপির কর্মী-সমর্থক। উপজেলা বিএনপির র্যালিতে অংশ নিতে যাওয়ার সময় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তারা নিহত হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি