চলন্ত ট্রেনের দরজায় উঁকি দিয়ে যুবকের মৃত্যু
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে উঁকি দিতে গিয়ে সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। মৃতের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। একপর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে ট্রেনের দরজার হাতল ধরে বাইরে উঁকি দেন। এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঝুলে যান ওই যুবক। এতে তার মৃত্যু হয়।
এসআই মান্নান বলেন, খবর পেয়ে মৃতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কালো জিন্স প্যান্ট ও গেঞ্জি রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা