ভাইয়ের প্রাণের বিনিময়ে বাঁচলো বোনের জীবন
১৮ জুন ২০১৯, ০৬:৫২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভাই। সোমবার বেলা আড়াইটার দিকে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নীরব হোসেন (২৬)। তিনি উপজেলার বানাইল ইউনিয়নের গল্লী গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন এবং গুনটিয়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে নীরব হোসেন তাঁর ছোট বোন সুমাইয়া আক্তার (৮) ও স্ত্রীকে নিয়ে লৌহজং নদে গোসল করতে যান।
কিন্তু তাঁরা কেউই সাঁতার জানতেন না। গোসলের একপর্যায়ে তাঁর ছোট বোন পানিতে ডুবে যাচ্ছিল। এ সময় বোনকে বাঁচাতে এগিয়ে যান তিনি। বোনকে তীরে ঠেলে দিতে পারলেও শেষ পর্যন্ত নদীতে ডুবে মারা যান নীরব।
খবর পেয়ে সোমবার রাত আটটা পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে মির্জাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নীরবের লাশ উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু তাঁর লাশ খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে ফের অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটু দূরে নীরবের লাশ পাওয়া যায়।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, নীরবের লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। গুনটিয়া গ্রামের বাসিন্দা তৌফিকুর রহমান তালুকদার বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ