সিরাজগঞ্জে বাস ও এ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৫
০১ মে ২০২৩, ০৬:৫৪ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। সোমবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম বদরুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্সের চালকসহ ২ জন নিহত হয়। আহত হয় অন্তত ৬ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে যায়। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ