কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, ১৪ জেলে দগ্ধ
৩১ অক্টোবর ২০২১, ০৩:০৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারের ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৪ জেলে অগ্নিদ্গ্ধ হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের অলিপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রলারটির মালিক মোঃ আনসার হোসেন ধূরুং ইউনিয়নের অলিপাড়া এলাকার বাসিন্দা। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
এদের মধ্যে সাইফুল (২২), ফরিদুল (৪৩) নুরুল হোসাইন (৩৫), মিনহাজ (১৪), দিলসাদ (২০), এবং সাদ্দামের (২৫) শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জনান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আরএমও ডা. রেজাউল হাসান।
দক্ষিণ ধূরুং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আবছার বলেন, ক্ষতিগ্রস্ত ট্রলারটির মালিক আনসার মিস্ত্রি আমার আপন ভাই। আগুনে পুড়ে ফিশিং বোট, মালামাল ও আহরিত মাছসহ কমপক্ষে দেড়কোটি টাকার ক্ষতি হয়েছে।
ট্রলারের মাঝি মামুনের বরাত দিয়ে কোম্পানি আনসার হোসেন জানান, ২২ মাঝি নিয়ে মাছ ধরতে সাগরে যায় ট্রলারটি। মাছ নিয়ে ঘাটের কাছে পৌঁছালে ট্রলারের ইঞ্জিন ব্লাস্ট হয়ে তিনটি গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। পরে আগুন লেগে যায় তেলের ১০টি ব্যারেলেও। এক সময় পুরো ট্রলারেই আগুন ছড়িয়ে পড়ে। এতে জেলেদের শরীরেও আগুন লাগে। আগুন থেকে বাঁচতে পানিতে লাফিয়ে পড়েন জেলেরা।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর হায়দার খান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি শুনেছি। বিপদগ্রস্ত জেলেদের অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি