পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ ৪ শিশুর মৃত্যু
৩০ অক্টোবর ২০২১, ০৪:৫৪ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ ৪ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে পৌর শহরের আরজি নওগাঁ শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো- আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮), টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।
স্থানীয় সূত্র জানায়, আরজি নওগাঁ শেরপুর এলাকায় বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে ৬ শিশু। পুকুরে গোসল শেষে দুজন বাড়ি চলে যায়। বাকি ৪ জন পুকুরে গোসলের সময় পানির নিচে কাদায় আটকে যায়।
দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করেন স্বজনরা। এ সময় কাদায় আটকে থাকা অবস্থায় তাদের ৪ জনকে উদ্ধার করে বিকেল ৩টায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম ৪ শিশু নিহতে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ