হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেই সমালোচনায় করোনাক্রান্ত ট্রাম্প
০৬ অক্টোবর ২০২০, ০৬:৫৭ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেই নতুন করে সমালোচনায় পড়েছেন। এবার করোনা ভাইরাসের সংক্রমণ থাকার পরেও ঝুঁকি থাকা সত্বেও মাস্ক খুলেই আমেরিকানদের করোনা নিয়ে ভয় না পাওয়ার অভয় দিলেন। খবর রয়টার্সের। ট্রাম্প সোমবার (৫ অক্টোবর) হোয়াইট হাউসে ফিরে আসেন। সেখানে তিনি মাস্ক খুলে ফটোসেশন করেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এটাকে আপনার ওপর আধিপত্য করতে দেবেন না। এটাকে ভয়ও পাবেন না। আমরা ফিরছি, আমরা কাজে ফিরছি। এটাকে আপনার ওপর আধিপত্য করতে দেবেন না। এ থেকে বের হয়ে আসনু, সতর্ক থাকুন।
ট্রাম্প সামরিক হাসপাতালে চিকিৎসা গ্রহন করে ফিরলেও এখনো করোনামুক্ত হননি। গত শুক্রবার করোনা শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রাজধানী ওয়াশিংটন ডিসির সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টার যোগে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। এ সময় সাদা রঙের সার্জিক্যাল মাস্ক পরা ছিলেন তিনি, কিন্তু হোয়াইট হাউসের দক্ষিণ চত্বরের সিঁড়ি দিয়ে বারান্দায় ওঠার পর তিনি মাস্ক খুলে ফেলে ছবি তোলার জন্য দাঁড়ান, স্যালুট দেন ও বুড়ো আঙুল উঁচিয়ে ‘সব কিছু ঠিক আছে’ বলে ইঙ্গিত দেন।
তারপর তিনি হাসপাতাল থেকে ফিরে হোয়াইট হাউসের ভেতরে ঢুকে যান আর তখনও মাস্কটি তার পকেটে ঢোকানো ছিল, সিএনএনের ফুটেজে চিত্রটি ওঠে আসে। মাস্ক খুলে ফেলায় নতুন করে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ট্রাম্প।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি