হামলা করলে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি ইমরানের
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম
ইন্টারন্যাশনাল ডেস্ক
কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে চলছে চরম উত্তেজনা। এ নিয়ে একে অপরের হাইকমিশনারকে তলব করে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। এমনকি নিজেদের হাইকমিশনারও ‘প্রত্যাহার’ করে নিয়েছে নয়াদিল্লি-ইসলামাবাদ। এই অবস্থায় উত্তেজনায় আরও ঘি ঢাললেন পাকিস্তান প্রধানমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, ভারত যদি হামলা করে, পাকিস্তান বসে থাকবে না, এর প্রতিশোধ নেবে।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার পর মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে প্রথম মুখ খুললেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। ভিডিও বার্তায় ইমরান খান বলেন, কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ভারত হামলা করলে, সেটার জবাব দেবো আমরা। তিনি দাবি করে বলেন, নির্বাচন সামনে বলে পাকিস্তানকে দোষ দিচ্ছে ভারত। এটা তাদের পুরনো অভ্যাস।
ইমরান আরও বলেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি প্রমাণ করতে পারলে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু ভাবার কোনো কারণ নেই যে, পাকিস্তান প্রতিশোধ নিতে পারবে না। আমাদের সে সক্ষমতা আছে।
১৪ ফেব্রুয়ারি বিকেলে পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে ভয়াবহ জঙ্গি হামলায় ভারতের বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৪ সদস্য নিহত হন। এ ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জয়শ-ই-মুহম্মদ।
এ নিয়ে পাকিস্তানকে দোষ দিচ্ছে ভারত। হামলার পর দিন ভারত পাকিস্তানী হাইকমিশনারকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানায়। এদিকে, পাকিস্তান বিষয়টি অস্বীকার করে আসছে। তারাও ওইদিনই পাকিস্তানে ভারতের হাইকমিশনারকে ডাকে ইসলামাবাদে। পরে দু’দেশই তাদের হাইকমিশনারকে নিজ দেশে ফিরিয়ে নেয়।
ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভারত-পাকিস্তানের দুই হাইকমিশনারের মাধ্যমে নয়াদিল্লি ইসলামাবাদকে বলেছে, পাকিস্তানকে জঙ্গি সংগঠন জয়শ-ই-মুহম্মদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রও পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে, এ ঘটনার জেরে পাকিস্তানকে বাণিজ্যিকভাবে বিপদে ফেলার চেষ্টা করছে ভারত। এর অংশ হিসেবে ইতোমধ্যেই পাকিস্তান থেকে দেশে আসা যেকোনো পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বাড়িয়ে ভারত।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ