মাদক সম্রাটের ছেলেকে গ্রেফতার করা নিয়ে রণক্ষেত্র মেক্সিকোর শহর
১৮ অক্টোবর ২০১৯, ০৬:৩৯ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম
টাইমস ডেস্ক:
কারাবন্দি মাদকসম্রাট জ্যাকুইন গুজম্যানের ছেলে ওভিদিও গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করা নিয়ে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় একটি শহর রণক্ষেত্রে পরিণত করেছে তার গ্যাংয়ের সদস্যরা। আরো সহিংসতা এড়াতে পুলিশ বাধ্য হয়ে ওভিদিও গুজম্যান লোপেজকে ছেড়ে দিয়েছে।
নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলফনসো দুরাজো জানিয়েছেন, সশস্ত্র পুলিশের একটি টহল দল বৃহস্পতিবার কুলিয়াসান শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওভিদিও গুজম্যানসহ চারজনকে গ্রেপ্তার করে। যুক্তরাষ্ট্রে ওভিদিওর বিরুদ্ধে মাদক পাচারের মামলা রয়েছে। ওভিদিওকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার গ্যাংয়ের সদস্যরা পুলিশের টহল দলটিকে ঘিরে গুলিবর্ষণ শুরু করে। দিনের আলোতেই শহরের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে গ্যাংয়ের সদস্যরা। শহরের বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগও করে তারা। শেষ পর্যন্ত ওভিদিওকে ছেড়ে পিছু হটে যায় পুলিশ।
আলফনসো দুরাজো বলেন, ওই এলাকায় আরো সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করতে এবং আমাদের পুলিশ সদস্যদের জীবন রক্ষা করতে ও এলাকায় শান্তি ফেরাতে গুজম্যানকে ছাড়াই পিছু হটার সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার সময় বন্দিদের একটি বড় দল শহরের কারাগার থেকে পালিয়ে গেছে। গোলাগুলির মাত্রা বেড়ে গেলে স্থানীয় বাসিন্দারা শপিং সেন্টার ও সুপার মার্কেটগুলোতে আশ্রয় নেয়। শহরের আকাশে কালো ধোঁয়ার কুন্ডুলি দেখা গেছে।
সিনালোয়ার নিরাপত্তা বিভাগের প্রধান ক্রিস্টোবাল ক্যাস্টানেডা জানিয়েছেন, প্রাথমিকভাবে দুজন নিহত ও ২১ জন আহতের খবর পাওয়া গেছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা