পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গ্রেপ্তার
১০ জুন ২০১৯, ০৯:২৫ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
বিদেশ ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গ্রেপ্তার হয়েছেন। অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের হাইকোর্টে জামিন আবেদন বাতিল হওয়ার পরই সোমবার (১০ জুন) ইসলামাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানা গেছে।
ডন ও জিয়ো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (NAB) এর দায়ের করা মামলায় এর আগে হাইকোর্ট আসিফ আলি জারদারি ও তার বোন ফারয়াল তালপুরের জামিন আবেদন বাতিল করেছিল।
সোমবার দুপুরের পর জারদারিকে গ্রেপ্তারের জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর কর্মকর্তারা পুলিশের বিশেষ স্কোয়াড নিয়ে জারিদারি হাউসে পৌঁছান।
এ সময় জারদারি হাউসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আশপাশের কয়েকটি সড়কসহ মূল সড়কটিও পুলিশ এ সময় বন্ধ রাখে।
জারদারি হাউসে পৌঁছার পর ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো কর্মকর্তারা জারদারির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। কর্মকর্তারা গ্রেপ্তারি পরোয়ানা দেখালে জারদারি গ্রেপ্তারে সম্মতি প্রদান করেন।
ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো কর্মকর্তারা গ্রেপ্তারের পর আসিফ আলি জারদারিকে রাওয়ালপিন্ডির সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়ে যাচ্ছেন।
এর আগে প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি অবৈধ লেনদেনের এ মামলায় সাবেক প্রেসিডেন্ট জারদারির বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট।
আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পিপিপি দেশটির বর্তমান পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা