করোনায় সারা বিশ্বে ২ লাখ ১৮ হাজার প্রাণহানি
২৯ এপ্রিল ২০২০, ০৫:২৫ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মহামারি আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজার মানুষের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩১ লাখ ৩৯ হাজার।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে বুধবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় ৩১ লাখ ৩৯ হাজার জন।
এদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৬৪ হাজার ৬৭০ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৯৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৩৭ জন (৮১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ১৮ হাজার জন রোগী মারা গেছেন।
নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ জনে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত মোট ৭ হাজার ১০৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ