যুক্তরাষ্ট্রকে তহবিল স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ ডব্লিউএইচও’র
২৩ এপ্রিল ২০২০, ০৬:২২ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন তহবিল স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশাবাদী তিনি। তার মূল মনোযোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী শেষ করা ও মানুষের জীবন বাঁচানো।বুধবার জেনিভাতে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাপরিচালক এসব কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি অংশে প্রাথমিক মহামারীর ‘উদ্বিগ্ন হওয়ার মতো ঊর্ধ্বমুখী প্রবণতা’ আছে বলেও জানিয়েছে তিনি। তিনি বলেছেন, ‘অধিকাংশ দেশই এখনও মহামারীর প্রাথমিক পর্যায়ে আছে আর আগেই মহামারী শুরু হওয়া কিছু দেশে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। আমাদের দীর্ঘ পথ পার হতে হবে, কোনো ভুল করবেন না। লম্বা সময় ধরে এই ভাইরাস আমাদের সঙ্গে থাকবে। পশ্চিম ইউরোপে মহামারী স্থিতিশীল হচ্ছে বা হ্রাস পাচ্ছে, এমন ধারণা পাওয়া যাচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
তেদ্রোস বলেন, আমি আশা করছি, তহবিল স্থগিত করার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এবং যুক্তরাষ্ট্র আবার ডব্লিউএইচও কাজে সমর্থন দিয়ে জীবন বাঁচানো অব্যাহত রাখবে। আমার আশা, এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যা শুধু অন্যদেরই সাহায্য করে না, যুক্তরাষ্ট্রবাসীদেরও নিরাপদ থাকতে সাহায্য করে।
প্রসঙ্গত, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারী মোকাবেলার ক্ষেত্রে ডব্লিউএইচওর ভূমিকার সমালোচনা করেন এবং জাতিসংঘের এই সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করেন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি