করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ৪২৯৮
১১ মার্চ ২০২০, ১২:৪৮ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমতে থাকলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৯৮ জনের। বুধবার (১১ মার্চ) চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়। মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ১৯ হাজার ২১৪ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৬ হাজার ৫৬৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চীনে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন এবং মারা গেছেন ২২ জন। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে এ রোগে আক্রান্তের সংখ্যা মোট ৮০ হাজার ৭৭৮ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৮ জনের।
ইতালিতে আরও ৯৭৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৯। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১৬৮ জনের। এ নিয়ে মারা গেছেন ৬৩১ জন।
এছাড়া, ইরানে আরও ৮৮১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন আরও ৫৪ জন। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়ালো এবং মৃত্যু হয়েছে ২৯১ জনের।
জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৬৯৬ যাত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৭ জনের। জার্মানিতে এই ভাইরাসে ১ হাজার ৫৬৫ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২ জনের। ফ্রান্সে ১৭৮৪ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩৩ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৫৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।
স্পেনে আক্রান্ত ১৬৯৫ এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১ হাজার ১০ এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। সুইজারল্যান্ডে আক্রান্ত ৪৯৭ এবং মারা গেছে ৩ জন, যুক্তরাজ্যে আক্রান্ত ৩৮৩ মৃত্যু ৬। ইরাকে আক্রান্ত ৭১, মৃত্যু ৭। ভারতে ৬২ জন আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর প্রাণহানি ঘটেনি।
এখন পর্যন্ত বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে রোগটি ছড়িয়ে গেছে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি