মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ৮ বিক্ষোভকারী নিহত
১৯ মার্চ ২০২১, ০৭:৩৪ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী শুক্রবার আরও ৮ জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে। অংবান শহরে নিরাপত্তা বাহিনী অভ্যুত্থান বিরোধীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে। এরপর বিক্ষোভকারীদের একটি ব্যারিকেড সরিয়ে দিতে তারা গুলি চালায়। খবর রয়টার্সের।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘নিরাপত্তা বাহিনী ব্যারিকেড সরিয়ে দেয়ার চেষ্টা করলে জনগণ তাতে বাধা দেয়। তখন তারা গুলি ছোড়ে।’
অংবানের অন্ত্যেষ্টিক্রিয়া সেবার এক কর্মকর্তা জানান, ৮ জন মারা গেছেন। ৭ জন ঘটনাস্থলে মারা যান। একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
ইয়াঙ্গুনের স্থানীয়রা জানান, পুলিশ সাধারণ জনগণকে বিক্ষোভকারীদের ব্যারিকেড সরাতে বাধ্য করেছে। এছাড়া মান্দালয়, মিয়ানগ্যান, কাথা ও মিয়াওয়াডিতেও অভ্যুত্থান বিরোধীরা শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করেছে।
মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। অভ্যুত্থানের পর এনএলডির নেতা অং সান সুচি ও মিয়ানমারের প্রেসিডেন্টসহ সরকারের অধিকাংশ গুরুত্বপূর্ণ মন্ত্রী-এমপিদের আটক করে সেনা সরকার।
অভ্যুত্থানের পরপরই মিয়ানমারের সাধারণ জনতা রাজপথে বিক্ষোভ শুরু করে। বিভিন্ন শ্রেণী-পেশার জনগণ কাজে ইস্তফা দিয়ে প্রতিদিন বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। জান্তা সরকার এসব বিক্ষোভের প্রতি প্রথম দিকে সহনশীলতা দেখালেও কিছুদিনের মধ্যে চরম সহিংসভাবে দমন করা শুরু করে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৩২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ