বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপে বরিশাল, বঙ্গমাতা গোল্ডকাপে খুলনা সেরা
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৪ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রামকে হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। টাইব্রেকারে ঢাকাকে হারিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে সেরা হয়েছে খুলনার মেয়েরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার (২৯ ফেব্রুয়ারি) বালক, বালিকা দুই বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়। বালক বিভাগের ফাইনালে চট্টগ্রামকে ২-১ গোলে হারায় বরিশাল।
৪৮তম মিনিটে তৌহিদুলের গোলে চট্টগ্রাম এগিয়ে যাওয়ার পর ৬৬তম মিনিটে সমতা ফেরান রাশেদুল। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর অতিরিক্ত সময়ের একাদশ মিনিটে বরিশালকে এগিয়ে নেন রাব্বী। বাকিটা সময় এ গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
বালিকাদের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ সমতায় শেষের পর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ঢাকাকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় খুলনার মেয়েরা।
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই চ্যাম্পিয়ন দল পেয়েছে ২ লাখ টাকা করে প্রাইজমানি।
বালক বিভাগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রাব্বী (১০টি)। সেরা গোলরক্ষক চট্টগ্রামের আজগর এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের সাইফুল ইসলাম।
খুলনার উন্নতি খাতুন ১২ গোল নিয়ে বালিকা বিভাগে সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন। ঢাকার সুস্মিতা পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ