খেলাধুলার মাধ্যমে বেড়ে উঠলে ছেলেমেয়েরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
২৫ জানুয়ারি ২০২০, ১১:৩৩ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলেমেয়েরা খেলাধুলার মাধ্যমে বেড়ে উঠলে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আমরা চাই এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক। সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টুর্ণামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় ছেলেমেয়েদের উৎসাহিত করতে মেয়েদের জন্য বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করা হয়েছে। আওয়ামী লীগ সরকার সবসময় খেলাধুলাকে গুরুত্ব দিয়ে আসছে। দেশের খেলাধুলার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
বঙ্গবন্ধুর কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজ স্বাধীন দেশে আমরা এই টুর্ণামেন্ট করতে পারছি। এই ধরনের টুর্ণামেন্ট ভবিষ্যতে আরও আয়োজন করা হবে জানিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
এর আগে ফাইনাল ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বিকেল পৌনে ৫টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজির হন প্রধানমন্ত্রী। খেলার দ্বিতীয়ার্ধের পুরোটা সময় মাঠে বসে খেলা উপভোগ করেন বঙ্গবন্ধুকন্যা।
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফিলিস্তিন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ টুর্ণামেন্ট। গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ টুর্ণামেন্টে দুই গ্রুপে বিভক্ত হয়ে স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ অংশগ্রহণ করে।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ