ম্যানইউ প্রতিনিধি দল আসছে মঙ্গলবার
২৪ নভেম্বর ২০১৯, ০৯:৪৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে ফুটবলে বিশেষ কিছু আয়োজন রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে প্রীতি ম্যাচ খেলাতে বিশ্বখ্যাত ক্লাবকেও আনার উদ্যোগ নিয়েছে তারা। প্রাথমিকভাবে সাড়া দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। দল পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ে আগামী মঙ্গলবার ঢাকায় আসবেন তাদের ৪ জন প্রতিনিধি।
ইংল্যান্ডের শীর্ষ ফুটবল মঞ্চের সাবেক চ্যাম্পিয়নদের আনতে সর্বোচ্চ চেষ্টা করছে বাফুফে। তাতে সায় দিয়েই মঙ্গলবার ঢাকায় পা রাখবেন ম্যানইউর প্রতিনিধি দল। ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও হোটেলের সার্বিক ব্যবস্থাপনাসহ নিরাপত্তা ব্যবস্থা দেখবেন এই ৪ জন। সবকিছু দেখে তারা সন্তুষ্ট হলে দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে ম্যানইউ।
ম্যানইউ প্রতিনিধি দলের ঢাকায় আসার খবর জানিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, আমরা অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগ করে চলেছি। এরই অংশ হিসেবে ম্যানইউর প্রতিনিধি দল ঢাকায় আসবে। তারা আমাদের এখানে সবকিছু দেখবে। তাদের সন্তুষ্টির ভিত্তিতে দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে ম্যানইউ।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ