এই ম্যাচেও থাকা হচ্ছে না মেসির
২৫ আগস্ট ২০১৯, ০৬:১৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার নতুন মৌসুমের শুরুটা হয়েছে হার দিয়ে। সে ম্যাচে নিয়মিত অধিনায়ক মেসি ছিলেন না। এর আগে অনুশীলনে চোট পাওয়ায় মেসির না খেলারই কথা ছিল প্রথম ম্যাচে। অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে ১-০ গোলে হারের পর মেসিকে ফেরানোর তোড়জোড় শুরু করে বার্সা ম্যানেজমেন্ট। কিন্তু লাভ হয়নি তাতে। কোচ আর্নেস্টো ভালভার্দে চাননি আনফিট মেসি দলে ফিরুক।
আজ রোববার (২৫ আগস্ট) রাতে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। এই ম্যাচেও থাকা হচ্ছে না লিওনেল মেসির। সেদিনের মতো আজও মেসির অভাবটা হাড়ে হাড়ে টের পেতে হবে বার্সাকে।
বুধবার দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। যে কারণে তাকে একাদশে পাবার প্রত্যাশা বেড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হচ্ছে না।
দলের কোচ আর্নেস্তো ভালভার্দে জানিয়ে দিয়েছেন, মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছি না। আমরা তার পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায়। যদি সে শতভাগ সুস্থ না হয়, তাহলে সে খেলবে না। এটাই সিদ্ধান্ত।
আজকের ম্যাচে শুধু মেসিই নন, খেলা হচ্ছে না সুয়ারেয, ওসমান ডেম্বেলেরও। তাই আজকের ম্যাচে ভালো কিছুর আশাটা নির্ভর করতে হচ্ছে ফরাসি তারকা গ্রিজম্যানের ওপরই।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা