আগামীতে ফুটবল খেলার মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে :বাফুফে সভাপতি
২০ মে ২০২৬, ০১:৫১ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, বাংলাদেশ ফুটবলকে ছড়িয়ে দিতে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী চতুর্থ শ্রেণি থেকে যে চারটি খেলা বাধ্যতামূলক থাকবে তার মধ্যে একটি হলো ফুটবল। শুধু দুর্যোগ-দুর্ঘটনা কিংবা গার্মেন্ট শিল্পের জন্য নয় আগামীতে ফুটবল খেলার মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে। ইতিমধ্যেই আর্জেন্টিনাতে সবচেয়ে বড় দর্শক বেইস হলো বাংলাদেশের। এভাবেই ফুটবলটাকে দেশের দূত হিসেবে ব্যবহার করতে চাই। দ্রুত সময়ের মধ্যেই কোচের সাথে চুক্তি হবে, ক্যাম্প শুরুর আগেই কোচ আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বুধবার (২০ মে) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার নয়াচর সিরাজনগর উম্মুলকুরা মাদ্রাসায় অরফাল লাভ ফাউন্ডেশন আয়োজিত এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
অরফান লাভ ফাউন্ডেশন আয়োজিত ফুটবল ফেস্টিবলের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
সিটি ব্যাংকের সহযোগিতায় এসময় মাদ্রাসার এতিম পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ