বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচের দিন-তারিখ ঘোষণা
১৮ অক্টোবর ২০২০, ০৮:৫১ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ এএম
স্পোর্টস ডেস্ক:
ঘোষিত হয়ে গেল বাংলাদেশ বনাম নেপালের মাঝে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দিন-তারিখ। এর আগে জানা গিয়েছিল, ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে নেপাল। তখন সময়সূচি ঘোষিত হয়নি। পূর্ব নির্ধারিত সে সূচি অনুযায়ী ম্যাচ দুইটি অনুষ্ঠিত হওয়ার কথা ১১ থেকে ১৯ নভেম্বরের মধ্যে। এবার দুই পক্ষের আলোচনায় ঠিক হয়েছে আগামী ১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশ ও নেপালের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০১৮ সালের ৮ সেপ্টেম্বর সর্বশেষ বাংলাদেশ-নেপাল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় দুই বছর বাদে সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই আবার নেপালের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা। এই ম্যাচ দিয়েই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। দেশের ফুটবলের এই হোম ভেন্যুতে সর্বশেষ গত মার্চের মাঝামাঝি সময়ে পেশাদার লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর করোনার কারণে সব খেলা বন্ধ হয়ে যায়।
চলতি বছরের জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে বুরুন্ডির বিপক্ষে বাংলাদেশ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। নেপালের বিপক্ষে এই ম্যাচ উপলক্ষে ২৩ নভেম্বর থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ উপলক্ষে কোচ জেমি ডে যে ৩৬ জনকে ডেকেছিলেন, তাদেরকে এই ক্যাম্পে ডাকা হবে। ক্যাম্পের ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি। তবে ঢাকাতেই আবাসিক ক্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ