প্রধানমন্ত্রীর কাছে মাশরাফির দুই আবেদন
১২ এপ্রিল ২০২০, ০৮:৪০ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে যুদ্ধে নিজ নির্বাচনী এলাকায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুধু সরকারিভাবেই নয়, ব্যক্তিগতভাবেও তিনি দুস্থদের সহায়তায় অনেক উদ্যোগ নিয়েছেন। এবার নড়াইলবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে দুটি আবেদন করেছেন মাশরাফি।
মাশরাফি বিন মুর্তজা নড়াইলে ১০ টাকার চাল আরও বেশি বরাদ্দ দেয়া ও সদর হাসপাতালে একটি আইসিইউ স্থাপনের আবেদন জানিয়েছেন। রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে পরিচালিত ভিডিও কনফারেন্সে নড়াইল থেকে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে এ অনুরোধ জানান মাশরাফি।
মাশরাফি বলেন, আজকের নড়াইলে আমরা একটি কমিটি গঠন করে করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করছি। বিশেষ করে জেলা প্রশাসক ও পুলিশ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছেন। তারা লকডাউন ও কোয়ারেন্টিনের বিষয়ে জন সচেতনতা তৈরি করছেন।
এর পর মাশরাফি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি এখানকার সংসদ সদস্য ছিলেন। এই আসন আপনার। এই আসনের দিকে আপনি অবশ্যই মনোযোগ দেবেন। নড়াইল সদর আড়াইশো বেডের হাসপাতালে একটি আইসিইউ দিলে নড়াইলবাসী আরও উপকৃত হবেন। মাশরাফি অনুরোধ করেন, নড়াইলে যাদের ত্রাণ প্রয়োজন তারা ত্রাণ পেয়ে যাচ্ছেন। এখানে কমিটি করে সঠিকভাবে ত্রাণ বিতরণ চলছে। তাই এখানে ১০ টাকার চাল আরও বেশি বরাদ্দ দিলে জনগণ উপকৃত হবেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে আবারও চাল দেয়া হবে। এই সংকটময় সময়ে নড়াইলের যেসব জনপ্রতিনিধিরা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তারা আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখবেন। মানুষের যেন কোনো কষ্ট না হয় সে দিকে খেয়াল রাখবেন-এটাই আমার কামনা।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ