অসহায়দের সহায়তায় ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ গঠন
২৯ মার্চ ২০২০, ০৯:৩৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ এএম
স্পোর্টস ডেস্ক:
বিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ায় টানা ১০ দিনের অঘোষিত লকডাউন চলছে। ‘লকডাউন’ এর মধ্যে সবচেয়ে বেশি কষ্টভোগ করছেন দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। সেই সব দরিদ্র ও অসহায়দের সহায়তার জন্য এবার এগিয়ে আসলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার নিজেই একটি ফাউন্ডেশন গঠন করলেন সাকিব আল হাসান। যার নাম তিনি দিয়েছেন ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’।
শনিবার (২৮ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে সাকিব আল হাসান নিজেই এ ঘোষণা দেন। সাকিব জানান, একসাথে আমরা যে কোনও কিছুকে কাটিয়ে উঠতে পারি। আসুন সবাই মিলে দল হিসাবে কাজ করি। আমাদের কণ্ঠ ও হাত বাংলাদেশকে বাঁচাতে পারে। সারাদেশ আজ লড়ছে একটি মহামারীকে রুখতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবার জন্য। এবং এর ধারা অনুযায়ী ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশ’ এর সর্বপ্রথম সহায়তা যাচ্ছে ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামক একটি উদ্যোগে।
‘মিশন সেইভ বাংলাদেশ’ করোনাভাইরাসের প্রভাবকে মোকাবিলা করতে দ্য ডেইলি স্টার, Sheba.xyz এবং সমকালের একটি যৌথ উদ্যোগ। এই প্রোজেক্টটির উদ্দেশ্য হলো করোনাভাইরাসের কারণে প্রভাবিত নিম্ন-আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে এই প্রকল্পটি এবং এই সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে। আসুন, সবাই মিলে একসাথে লড়ি, একসাথে বাঁচি। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।
এদিকে জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দিচ্ছেন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে। নিষেধাজ্ঞার জন্য ক্রিকেটের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই এতে নেই সাকিব। যুক্তরাষ্ট্রের একটি হোটেলে স্বেচ্ছা-আইসোলেশনে থাকা এই অলরাউন্ডার জানান, অসহায় হয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে তার এই উদ্যোগ।
বিভাগ : খেলা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন