কাল বাংলাদেশ-ভারত বিশ্বকাপ ফাইনাল
০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের যুবারা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। স্বপ্ন পূরণের লক্ষ্যে আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে মরিয়া পুরো আসরে দুর্দান্ত ক্রিকেট খেলা আকবর আলীরা।
গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত বাংলাদেশ ব্যাট-বলে আলো ছড়িয়েছে। নিজেদের শক্তি-সামর্থ্যের প্রমাণ দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতও। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি তাই হাইভোল্টেজ হতে যাচ্ছে।
এখন পর্যন্ত বড়-ছোট বিশ্বকাপের কোনো আসরের ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এর আগে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান লাভ করা। ২০১৬ সালের আসরে 'এ' গ্রুপে ৩ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। সুপার লিগে খেলতে নামে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। কোয়ার্টার ফাইনালে জিতলেও, সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে জুনিয়র টাইগারদের শিরোপা জয়ের আশা ভঙ্গ হয়। এবার একঝাঁক তরুণ নিয়ে ফাইনালে ওঠার লক্ষ্যেই বিশ্বকাপে গিয়েছে বাংলাদেশ।
১৯৯৮ আসরে বাংলাদেশ প্রথমবার যুব বিশ্বকাপে খেলতে নামে। চলমান বিশ্বকাপের আগ পর্যন্ত প্রত্যক আসরেই ভালো শুরুর পরও শেষ আট বা সেমিতে ছিটকে পড়ে তারা। তাই ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের জয়-হার ৭০ শতাংশের ঘরে। 'সি' গ্রুপে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন করে আকবর-হৃদয়রা। স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারালে টানা দ্বিতীয় জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়। বৃষ্টির কারণে গ্রুপ পর্বে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
শেষ আটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ। টাইগারদের সামনেই পাত্তাই পায়নি স্বাগতিকরা। ১০৪ রানের বড় জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে দলের ৬ উইকেটে জয় নিশ্চিত করেন মাহমুদুল হাসান জয়। প্রথমবারের মত ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। এতে চাপ নিতে চান না বাংলাদেশ অধিনায়ক আকবর আলী, 'আমরা অন্য ৮-১০টা ম্যাচের মতোই খেলব। আমাদের প্রথম ফাইনাল, এটা ভেবে চাপ নেব না। ভারত খুব ভালো দল। আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। তিন বিভাগেই আমাদের সেরাটা দিতে হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুণ, তানজিদ হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আল, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ