আজ রাতে পাকিস্তান যাচ্ছে টাইগাররা
২২ জানুয়ারি ২০২০, ১২:২৩ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ বুধবার (২২ জানুয়ারি) রাতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে। রাত ৮টায় পুরো দল চার্টার্ড ফ্লাইটে করে রওয়ানা দিবে। দলটি রাত সাড়ে ১০ টা নাগাদ লাহোরে পৌঁছে যাবে বলে জানা যায়।
বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। চারটি রুটে পাকিস্তানে যাওয়া যায়। থাইল্যান্ড, শ্রীলঙ্কা, দুবাই ও দোহা হয়ে যেতে হতো ক্রিকেটারদের। কিন্তু ভ্রমণ ঝুঁকি এড়াতে ক্রিকেটারদের চার্টার্ড ফ্লাইটে পাকিস্তানে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে বাংলাদেশ থেকে তিনটি দল (নারী, ইমার্জিং ও বিসিবি অনূর্ধ্ব-১৭) পাকিস্তান সফরে গিয়েছিল। প্রত্যেকেই গিয়েছিল কাতার এয়ারলাইন্সে করে দোহা হয়ে। জাতীয় দলের জন্যও শুরুতে এই পরিকল্পনা করেছিল বিসিবি। তবে দীর্ঘ ভ্রমণ এড়াতে বিসিবি বিশেষ বিমানে লাহোর পৌঁছার ব্যবস্থা করেছে। ২৮ জানুয়ারি সিরিজ শেষে একইভাবে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরবে বাংলাদেশ। চার্টার্ড ফ্লাইট ও কাতার এয়ারলাইন্সে দু’ভাবে খরচ একই থাকে।
ক্রিকেটারদের পাশাপাশি বিসিবি থেকেও দীর্ঘ বহর যাবে পাকিস্তানে। বিসিবি সভাপতি ঘোষণা দিয়েছিলেন, তিনি পাকিস্তানে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে থাকবেন, খাবেন। সফর শেষে একইসঙ্গে ফিরবেনও।
টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে ৩৩ জনকে মাল্টিপল ভিসা দিয়েছে পাকিস্তান দূতাবাস। দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বিসিবির কর্মকর্তা মিলে সংখ্যাটা ৩৩ জনে গিয়ে ঠেকেছে। টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট ও ওয়ানডের সম্ভাব্য ক্রিকেটারদের ভিসা নিয়ে রেখেছে বিসিবি।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ