এসএ গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অবিশ্বাস্য জয়!
০৫ ডিসেম্বর ২০১৯, ১১:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
টাইমস স্পোর্টসে ডেস্ক:
মালদ্বীপে আরেকটি বড় ধরনের অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি এস এ গেমসে তারা বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২৪৯ রানে হারিয়েছে মালদ্বীপ নারী দলকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ২ উইকেটে ২৫৫ রানের পাহাড় গড়ে। জবাবে মালদ্বীপ গুটিয়ে যায় মাত্র ৬ রানে! বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা (৬৫ বলে ১১৩) ও ফারজানা হক (৫৩ বলে ১১০)।
আর্ন্তজাতিক কোন টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় রান। আর ২৪৯ রানের বিশাল এই জয়টাও আরেকটি রেকর্ড। এত বড় ব্যবধানে এই প্রথম কোন ম্যাচ জিতলো বাংলাদেশ! এছাড়া প্রথম কোন আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের কেউ সেঞ্চুরি পেল। তাও আবার এক ম্যাচে দুজন।
মালদ্বীপের পোখরায় বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। দুই ওপেনার শামীমা সুলতানা ও সানজিদা ইসলাম দ্রুত ফিরে আসার পর ব্যাট হাতে নিগার সুলতানা ও ফারজানা হক রীতিমতো ঝড় তোলেন। ইনিংসের তৃতীয় ওভার থেকে তারা জুটি গড়ে শেষ পর্যন্ত ব্যাট করে যান। নিগার সুলতানা ১৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৫ বলে অপরাজিত ১১৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। আর ২০ বাউন্ডারিতে মাত্র ৫৩ বলে ফারজানা খেলেন হার না মানা ১১০ রান।
জবাব দিতে নামা মালদ্বীপ প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বসে! সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি তারা। ১২ ওভার খেললেও স্কোরবোর্ডে রান উঠে মাত্র ৬। বাংলাদেশ দলের হয়ে রিতু ৩টি ও সালমা ২টি উইকেট পান।
বাংলাদেশ: ২৫৫/২ (২০ ওভারে, শামীমা ৫, সানজিদা ৭, নিগার সুলতানা ১১৩, ফারজানা হক ১১০, শাম্মা আলী ১/৩৪)।
মালদ্বীপ: ৬/১০ (১২ ওভারে)। ফল: বাংলাদেশ নারী দল ২৪৯ রানে জয়ী।
বিভাগ : খেলা
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল