অপরাজিত বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপে
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪১ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৩:১২ এএম
স্পোর্টস ডেস্ক:
টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট বাছাইপর্বের ফাইনালে উঠেই নিশ্চিত হয়েছিল। চূড়ান্ত লড়াইয়ে থাইল্যান্ডকে উড়িয়ে অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করল সালমা খাতুনের দল। বাছাইপর্বে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। স্কটল্যান্ডের ডান্ডিতে শনিবার থাইল্যান্ডের বিপক্ষে ৭০ রানে জিতে বাংলাদেশ। আসর জুড়ে ব্যাট হাতে আলো ছড়ানো সানজিদা ইসলামের অপরাজিত ৭১ রানে ভর করে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৫ উইকেটে তোলে ১৩০ রান। জবাবে ৭ উইকেট হারিয়ে ৬০ রান করতে পারে থাইল্যান্ড।
প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান তোলেন মুরশিদা খাতুন ও সানজিদা। ৪টি চারে ৩৩ রান করা মুরশিদার বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর দলকে একাই টানেন সানজিদা। ৬টি চার ও ৩টি ছক্কায় ৬০ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম ফিফটি।
প্রথম ফিফটিতেই দেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক বনে গেলেন সানজিদা। আগের রেকর্ডটি ছিল ফারজানার, ৬৬ রান।
রান তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকে থাইল্যান্ড। প্রথম ১০ ওভারে ২০ রান তুলতেই হারায় ৪ উইকেট। বাকি সময়ে আর লড়াইও করতে পারেনি থাই মেয়েরা।
২টি করে উইকেট নেন বাংলাদেশের নাহিদা আক্তার ও শায়লা শারমিন।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডও পেয়েছে মূল আসরের টিকেট।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ১৩০/৫ (সানজিদা ৭১*, মুরশিদা ৩৩, নিগার ৮, শায়লা ৩, জাহানারা ৩, ফাহিমা ০, ফারজানা ২*; নাতায়া ২/৩১, তিপ্পোচ ১/১৮, লাওমি ১/১৩)।
থাইল্যান্ড: ২০ ওভারে ৬০/৭ (অংপাকা ১১, পাদুংলের্দ ১৫; জাহানারা ২-০-৩-০, নাহিদা ৪-১-১৭-২, রিতু মনি ২-০-৮-০, সালমা ৪-২-৪-১, খাদিজা ৩-১-৮-১, ফাহিমা ২-০-৭-০, শায়লা ৩-০-৯-২)।
ফলাফল: বাংলাদেশ ৭০ রানে জয়ী
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ