বিশ্বকাপের আগে জুয়াড়ীদের প্রতি আইসিসির হুশিয়ারি
২৫ মে ২০১৯, ১১:০৭ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ এএম
অনলাইন ডেস্ক:
ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা। বিশ্ব ক্রিকেটের শুরু থেকে যুক্ত রয়েছে এমন বিশেষণ। এই প্রচলনের যেমন সত্যতা রয়েছে তেমনি আছে এর বিপরীত দৃশ্যও। ক্রিকেটার ও সংশ্লিষ্টদের ক্রিকেটীয় শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক এমন অনেক কাজই মাঠ ও মাঠের বাইরে করতে দেখা যায়।
বর্তমানে ক্রিকেটের সবচেয়ে বেশি আলোচিত বিষয়ের একটি হলো ম্যাচ ফিক্সিং। গত এক যুগে এর সঙ্গে যুক্ত হয়ে জেলও খেটেছেন কয়েকজন তারকা ক্রিকেটার, ক্যারিয়ারও শেষ হয়েছে অনেক ক্রিকেটারের। তবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপকে ঘিরে ফিক্সিংয়ের ব্যাপারে এবার সতর্ক অবস্থানে রয়েছে ক্রিকেটের সর্ব্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
জুয়াড়ীদের অবাধ বিচরণ ঠেকাতে এ বিশ্বকাপে অংশ নেওয়া দশ দেশের সঙ্গে থাকবে আইসিসির এন্টি করাপশন ইউনিটের (আকসুর) প্রতিনিধিরা। এ প্রতিনিধিরা নজর রাখবেন স্কোয়াডে থাকা ক্রিকেটার ও টিম ম্যানেজম্যান্টের সদস্যদের উপর।
এ ব্যাপারে আকসুর মহাব্যবস্থাপক আ্যলেক্স মার্শেল বলেন, ‘আমি প্রতিটি স্কোয়াডের সঙ্গে আমাদের একজন কর্মকর্তা পাঠিয়েছি। যারা পুরো পৃথিবীব্যাপী কাজ করে। তারা যেকোনোভাবে দলের সঙ্গে যুক্ত থাকতে পারে। স্কোয়াডের সঙ্গে তারা সফরে যাবে। তারা দলের খেলোয়াড়, স্টাফ সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখবে। যাতে যেকোনো সমস্যায় তারা (ক্রিকেটাররা) এসে বলতে পারে।’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘যে বাংলাদেশ দলের সঙ্গে আছে সে গত কয়েকমাস ধরেই তাদের সঙ্গে কাজ করছে। এজন্য প্রতিটি ক্রিকেটারের সম্পর্কে ভালোভাবে জানে সে। যে আফগানিস্তানের সঙ্গে আছে সে আফগানিস্তানের খেলোয়াড় ও স্টাফদের সম্পর্কে জানে। আমরা তাদের (আকসুর কর্মকর্তাদের) সাথে ক্রিকেটার ও টিম ম্যানেজম্যান্টের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এবারের বিশ্বকাপে ফিক্সিং ঢুকতে পারবে না বলেও বিশ্বাস করেন আকসুর মহাব্যবস্থাপক। ফিক্সিংয়ের ব্যাপারে আকসুকে সহায়তা করবে স্থানীয় পুলিশও। এতে কেউ যদি চেষ্টাও করে, তবুও ম্যাচ ফিক্সিংয়ে জড়াতে পারবে না বলে মনে করেন আইসিসি কর্মকর্তা। এ প্রসঙ্গে জুয়াড়িদের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি।
মার্শাল বলেন, ‘এই বিশ্বকাপ সবরকমের দুর্নীতি থেকেই মুক্ত। স্থানীয় পুলিশ ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির সঙ্গে মিলে একসঙ্গে কাজ করছে আকসু। আপনি কখনও কোনো আসরকে এই ব্যাপারটা (ফিক্সিং) থেকে মুক্ত বলতে পারবেন না। কিন্তু যখন এর সঙ্গে জড়িতরা জানবে আমরা এ ব্যাপারে কতটা সতর্ক, প্রতিটি দলের সঙ্গে আমাদের একজন কর্মকর্তা আছে, যারা শুধু মাঠই নয়, মাঠের বাইরেও দলের সঙ্গে থাকবে। তখন নিশ্চয়ই ওরা এটা থেকে দূরে থাকবে বলে আশাবাদী তিনি।’
বিভাগ : খেলা
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ