বুধবার শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নির্বাচন
২৯ অক্টোবর ২০১৯, ০৬:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
এস. এম আরিফুল হাসান:
আগামীকাল বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন। এ নির্বাচনে ৫ জন সদস্য পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- তাপসী রাবেয়া, ইকবাল হোসেন, মানিক সরকার, শাহআলম, কামাল হোসেন, মাহবুবুর রহমান, মোখলেছুর রহমান, কালাশ মৈশান, কামাল হোসেন ও মোসলেমা আক্তার লাকী।
নির্বাচনে প্রার্থীদের মধ্যে একটি অংশের সমর্থনে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ খান এবং অপরটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সমর্থিত হলেও এতে উপজেলা আওয়ামী লীগের একটি অংশের সমর্থন রয়েছে বলে গুঞ্জন রয়েছে। ফলে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলসহ অভিভাবক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। রাজনৈতিক সমর্থনের কারণে এ নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবীর নরসিংদী টাইমসকে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে তিনি সব ব্যবস্থা নিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মাহমুদা আক্তার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রকার ব্যবস্থা নেয়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর