শিবপুরের নতুন গুচ্ছগ্রামে ৮ পরিবার পেল বাড়ি
১৫ অক্টোবর ২০১৯, ০৯:১৪ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
মোমেন খান:
শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নে ভূমিহীন ৮ টি পরিবার পেল নতুন বাড়ি। উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের আলিয়াবাদ গ্রামে সরকারি জায়গাতে তোলা হয়েছে এই বাড়িগুলো। উক্ত পরিবারগুলো নিয়ে গড়া হয়েছে আলিয়াবাদ গুচ্ছগ্রাম।
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন গুচ্ছগ্রাম উদ্বোধন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ খান, শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সরকার। এছাড়াও স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন আয়ুবপুর ইউনিয়নের এই নতুন আলিয়াবাদ গুচ্ছগ্রামে ৮ টি ভুমিহীন অসহায় পরিবারকে এখানে স্থান দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে শিবপুর উপজেলার সবগুলো ইউনিয়নে ভুমিহীনদের বাছাই করে সরকারি অর্থায়নে বাড়ি করে দেওয়া হবে।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, নরসিংদী জেলার প্রত্যেকটি উপজেলায় ভুমিহীনদের জন্য কাজ করছে জেলা প্রশাসন। একটি পরিবারও ভুমিহীন থাকবে না। শিবপুরের আইয়ুবপুর ইউনিয়নের অসহায় ভূমিহীন মানুষদেরকে স্থান দিতে সরকারি অর্থায়নে এই গুচ্ছগ্রাম করা হয়েছে। এখানে ৮ টি পরিবারকে নতুন বাড়ি দেওয়া হয়েছে । এই গুচ্ছগ্রামে কোন অবৈধ কাজ চলবে না এবং কারো বাড়ি বিক্রি করা যাবে না।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ