তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
৩১ আগস্ট ২০১৯, ০৫:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ আগস্ট) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুনায়েদুল হক জুনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তুর স্থাপন করেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক ভূইয়া মোহন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহন বলেন, আসুন আমরা সকল মিথ্যাচার, অপপ্রচার বন্ধ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি। শিবপুরে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করি।
এসময় তিনি আরো জানান, শিবপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হবে। ইতোমধ্যে শিবপুরে প্রায় ১৫টি নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ চলমান। ইটাখোলায় মহাসড়কে দূরপাল্লার ট্রাক বা লরি চালকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বিশ্রামাগার নির্মাণ করা হবে। ইটাখোলা হতে শিবপুর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুই পাশের গর্ত মাটি দিয়ে ভরাট করে ট্রাক, সিএনজি ও বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে।
এছাড়া উপজেলা মডেল মসজিদ শিবপুর পুরাতন কোর্ট ভবনে এবং পৌরভবন ও মডেল মার্কেট শিবপুর সদরে নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, আবদুল হাই মাষ্টার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফরহাদ আলম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর