শিবপুরে প্রাইভেটকার ছিনতাইকারী চক্রের সদস্য আটক
১৩ জুলাই ২০১৯, ০৭:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম
শেখ মানিক :
নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারসহ গাড়ী ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাত ১০টায় ঢাকা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ী মনোরটেক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছিনতাইকারী মইনুল সরকার ওরফে হাতকাটা মইনুল গাজীপুর জেলার বাসন থানার নাওজোর দক্ষিনপাড়া এলাকার সানাউল্লাহ সরকারের ছেলে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নরসিংদীস্থ শ্বশুড় বাড়ি আসার জন্য মইনুল সরকার একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে গাড়ী চালক আঃ করিম (৩৮) এর কাছ থেকে একটি প্রাইভেটকার ভাড়া করেন। পরে প্রাইভেটকারটি শিবপুর উপজেলার পঁচারবাড়ী নামক স্থানে পৌঁছলে পিছনের সিটে বসে থাকা যাত্রীবেশি ছিনতাইকারী মইনুল সরকার প্রাইভেটকার চালক করিমের গলায় নেট জাতীয় কাপড় প্যাঁচিয়ে হত্যার চেষ্টা ও গাড়ীটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় প্রাইভেটকারটির চালক করিম অত্যন্ত কৌশলে গলায় প্যাঁচানো কাপড় খুঁলে গাড়ী থামিয়ে নেমে পড়েন। সাথে সাথে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়ির ভেতরে থাকা হাতকাটা মইনুলকে আটক করে শিবপুর মডেল থানায় খবর দেয়।

খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারসহ হাতকাটা মইনুলকে আটক করে থানায় নিয়ে যায়। গাড়ীর নং ঢাকা মেট্রো গ- ৩৯-৯৭৮০, গাড়িটিরি মালিক বাসন থানার চাঁন মিয়ার ছেলে শামীম।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, গাড়ি ছিনতাইকালে আটককৃত মইনুল সরকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই ও হত্যার চেষ্টার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর