শিবপুরে বাসচাপায় শিশু নিহত
১৫ জুন ২০১৯, ০৭:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর শিবপুরে বাসচাপায় মো. বায়েজিদ মিয়া (৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। অপর আরেকটি বাসকে পাশ কাটানোর সময় রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ জুন) সকালে শিবপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। বায়েজিদ শিবপুরের দত্তের গাঁও এলাকার মাঈন উদ্দিনের ছেলে। সে উপজেলার পুটিয়া ইউনিয়নের শেরপুর হাফিজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে বায়েজিদ তাঁর বাবা মাঈন উদ্দিনের সঙ্গে সকালে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় ফিরতে শিবপুর বাসস্ট্যান্ডে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এসময় কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস শিবপুর বাসস্ট্যান্ডে দাঁড়ানো মনোহরদী পরিবহনের অপর একটি বাসকে হঠাৎ ওভারটেক করতে গিয়ে শিশু বায়েজিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় উপস্থিত লোকজন ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়।
শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, এই দুর্ঘটনায় সম্পূর্ণ দায়ী বাসের চালক। তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ আবেদনের প্রেক্ষিতে বিনাময়না তদন্তে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর