শিবপুরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
১০ জুন ২০১৯, ০৮:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজের নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। নতুন এ ভবন বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ উপলক্ষে সোমবার (১০ জুন) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠানের ব্যস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক অধ্য আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।
এসময় এমপি জহিরুল হক মোহন বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিার মানোন্নয়নে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবনসহ ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে যা বিগত ৩০ বছরেও হয়নি। আগামী কিছুদিনের মধ্যে শিবপুর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক দৃষ্টিনন্দন ভবন স্থাপন করা হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, আবদুল হাই মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরহাদ আলম ভূঞা, জাতীয় পার্টির সভাপতি এএসএম জাহাঙ্গীর পাঠান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন প্রমুখ। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর