শিবপুরের আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

২৭ মে ২০১৯, ০৯:২০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম


শিবপুরের আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী জেলার শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এসময় আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মজিবুর রহমান সরকার ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য সম্ভাব্য বাজেট ঘোষণ করেন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে এক কোটি ৩২ লাখ ৩০ হাজার ৯ শত টাকা এবং ব্যয় ধরা হয়েছে এক কোটি ২৮ লাখ ১৫ হাজার ৯ শত টাকা। বাজেটে উদ্ধৃত্ত ধরা হয় ৪ লাখ ১৫ হাজার টাকা। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল কবীরসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও