শিবপুরে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত
০৮ মে ২০১৯, ১১:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
শিবপুর প্রতিনিধি ॥
নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ মে) সকালে ও সন্ধ্যায় ঢাকা মেডিকেল ও উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার বাড়ৈআলগী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো: ওমর ফারুক (৩৪) ও আবু কালামের ছেলে মো: ইসমাইল (৩৫)।
এর আগে মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা ৬টায় শিবপুর উপজেলার বাড়ৈআলগী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুরানদিয়া জামতলা গ্রামের হযরত আলীর ছেলে জিলানী বাড়ৈআলগী এলাকার সাত্তারের ছেলে রাজন মিয়ার মাথার চুল ধরে টান দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাজন মিয়া পাল্টা জিলানীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হলে তাৎক্ষনিকভাবে স্থানীয়ভাবে মীমাংসা করে দেয় স্থানীয়রা।
পরে এ ঘটনার জের ধরে জিলানী, মনির ও তাদের লোকজন ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে প্রতিপক্ষ রাজন ও তার স্বজনদের উপর হামলা করে। এসময় রাজনের ভাই মো: ওমর ফারুক (৩৪) ও একই এলাকার আবু কালামের ছেলে মো: ইসমাইল (৩৫)সহ ৫ জন আহত হয়। আহতদের প্রথমে নরসিংদী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু ঘটে। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় শরীফ মিয়া নামে ১ জনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর