শিবপুরে নিখোঁজের আড়াই মাস পর কঙ্কাল উদ্ধার
০২ জানুয়ারি ২০১৯, ০৬:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে নিখোঁজের আড়াই মাস পর পারভেজ (২৮) নামে একজনের কংকাল উদ্ধার করেছে পুলিশ। পারভেজ পলাশ উপজেলার গুচ্ছ (আদর্শ) গ্রামের তাজু মিয়ার ছেলে।
বুধবার (২ জানুয়ারি) সকালে পলাশ উপজেলার দড়িচর গ্রামের একটি আখক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পরিবারের লোকজন কঙ্কালের পাশে থাকা জামাকাপড় দেখে কঙ্কালটি পারভেজের বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পারভেজ নিখোঁজ হওয়ার এক মাসপর গত বছরের ৭ অক্টোবর শিবপুর মডেল থানায় একটি অপহরণ মামলা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মমর্তা উপ-পরিদর্শক মনির হোসেন ডাকাত সুমন (বাবু), রাসেল ও সেলিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সুমন ওরফে বাবুর দেয়া তথ্যমতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমলাপাড়া থেকে নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে কুখ্যাত ডাকাত জালালকে আটক করে পুলিশ। পরে জালালের দেয়া তথ্যমতে (২ জানুয়ারি) পলাশ উপজেলার দড়িচর গ্রামের একটি আখক্ষেতের ভিতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালের পাশে থাকা জামাকাপড় দেখে কঙ্কালটি পারভেজের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন পারভেজের পারিবারের লোকজন। কঙ্কালটি সনাক্ত করতে ডিএনএ পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত পারভেজসহ সুমন, রাসেল, সেলিম, জালাল, বদু ও অন্যান্য ১০/১২জন একটি সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দল। ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে সহযোগীদের সঙ্গে পারভেজের দ্বন্দ্ব সৃষ্টি হলে পারভেজকে অপহরণ করে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর