শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম
শেখ মানিক, শিবপুর:
নরসিংদীর শিবপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর খোদেজা বেগম ওরফে মিনারা (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে খামারের মুরগির ময়লার গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে, বিকেলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত মিনারা বেগম উপজেলার জয়নগর ইউনিয়নের জামগর গ্রামের মৃত ইসবআলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। পরিবার জানায়, মিনারা প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং কয়েক দিন পর আবার ফিরে আসতেন। তবে গত এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর আর ফিরে আসেননি বলে জানান পরিবার।
স্থানীয়রা জানায়, রোববার দুপুর ১২টার দিকে জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে মুরগির ময়লার গর্তে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।খবর পেয়ে নিহতের ছেলে মোতালিব ও রুহুল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাদের মায়ের বলে শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা পুলিশকে জানান, মিনারা বেগম নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নিখোঁজের পোস্ট দেওয়া হয়েছিল।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, নিহত মিনারা বেগম এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। রোববার দুপুরে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ