শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে গোসলে নেমে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো: ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০) ওকাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা: শান্তা (১৬।
এখনও নিখোঁজ শান্তর (২৪) খোঁজে উদ্ধার অভিযান চলছে।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ৪ জন নিখোঁজের ঘটনা ঘটে বলে জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি করে তাদের কোন সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করে স্থানীয় ফায়ার সার্ভিস।
শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থল শীতলক্ষ্যা নদীর আশেপাশের ৬ থেকে ৭ কিলোমিটার এলাকাজুড়ে উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ১২টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত। বিকালে ওই বাড়ির সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাতাঁর না জানার কারণে নদীর প্রবল স্রোতে তিনজনই পানিতে তলিয়ে যায়। এসময় তাদের উদ্ধার করতে গিয়ে তাদের স্বজন সৌরভও নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে নেমেও কারও সন্ধান পাননি। পরে শিবপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি। পরে শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। সকালে ভৈরব থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
শিবপুর থানার উপ পরিদর্শক নাদিম হাসান নয়ন জানান, নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এখনও নিখোঁজ শান্তকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল। উদ্ধার কাজ শেষে নিহতদের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২