শিবপুরে অভিযানে ২ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১১ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে দুই শতাধিক আবাসিকের অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম. নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে বাড়ির মালিক আওয়াল ভূইয়াকে ২ লাখ, রোসন আক্তারকে ৪০ হাজার এবং মোঃ মুসলেম মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমারজেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকার বিভিন্ন বাড়িতে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালানো হয়। বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে ওই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।
তিনি আরো জানান, এসব বাড়ির মালিকরা কোনো রকম বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে নিজেরাই গোপনে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘ বছর যাবৎ ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, গত প্রায় ৫ বছর ধরে তারা এই অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার বিশাল আর্থিক ক্ষতিসাধন করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ