শিবপুরে অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা খানকে সংবর্ধনা
১৯ অক্টোবর ২০২৩, ০৬:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
শেখ মানিক:
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় নরসিংদীর শিবপুরের কৃতী সন্তান, ঢাকা উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ দিলরুবা খান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয় ও ৩৩নং দত্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিরিক্ত সচিব এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোশারফ হোসেন ভূঞা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, নরসিংদীর শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মুত্তাকিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, নূর মোঃ রুহুল ছগীর, জেলা আওয়ামী লীগের সদস্য ও মাছিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো: ফরহাদ আলম ভূইয়া, নরসিংদী জেলা পরিষদের সদস্য আমান উল্লাহ ভূইয়া, সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুদ্দীন দর্জি, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।
পরে ফিরোজা আরিফ ফাউন্ডেশনের উদ্যোগে শিবপুর থেকে ৪১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ১০ জনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপরে জিপিএ ৫ প্রাপ্ত ১০জন কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেওয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা