শিবপুরে ২টি সেতুসহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৯ অক্টোবর ২০২৩, ০৬:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরের দড়িপুরা সেতু ও খাদেম আলী সেতুসহ দেশজুড়ে ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার তেজগাঁওস্থ সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪ দশমিক ৬০ কোটি টাকা ব্যয়ে শিবপুর- কামরাব (বেলাব) জেলা মহাসড়কের ৭৬.০১ মিটার দৈর্ঘ্য দড়িপুরা সেতু ও বেতাগিয়া এলাকায় ২৫ দশমিক ৭৪ মিটারের খাদেম আলী সেতুর উদ্বোধন করা হয়।
নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় ভার্চুয়ালে নরসিংদী প্রান্তে জেলা প্রশাসকের সভা কক্ষে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চৌধুরী, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন প্রমুখ।
এছাড়াও নরসিংদী সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ, জনপ্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করেন। একই সময় দড়িপুরা সেতু প্রান্তে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাজিব কুমার দাস ও উপ-সহকারী প্রকৌশলী মো. মহিবুল্লাহ সুমন এবং খাদেম আলী সেতু প্রান্তে উপ-সহকারী প্রকৌশলী আজিম উদ্দিন ও উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ আলম উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা