সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত
১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ এএম
নিজস্ব প্রতাবেদক:
নরসিংদীর ঐতিহ্যবাহী 'সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন'-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রথম ধাপে শীর্ষ ৪টি মূল পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) নরসিংদীর 'অরবিট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে'- আয়োজিত নির্বাচনের ফলাফল ও মতবিনিময় সভায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি পদে মোঃ তৌহিদুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য দুটি পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া এবং অর্থ সম্পাদক হিসেবে মোঃ মানিক ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর ছিল শীর্ষ ৪টি পদের জন্য মনোনয়নপত্র আহ্বানের শেষ দিন।নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে মোঃ তৌহিদুল ইসলাম দুলাল (ব্যাচ ’৮৫), সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া (ব্যাচ ’৮৯), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া (ব্যাচ ’৯০) এবং অর্থ সম্পাদক পদে মোঃ মানিক ভূঁইয়া (ব্যাচ ’৯৪) মনোনয়নপত্র দাখিল করেন।
পরবর্তীতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ কামাল উদ্দিন (ব্যাচ ’৭৮) সবগুলো আবেদন বৈধ ঘোষণা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
নির্বাচনে পদগুলোর বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
নবনির্বাচিত শীর্ষ ৪ জন দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য ব্যাচের প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি গতিশীল ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করবেন।
বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে অ্যাসোসিয়েশনটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি